fbpx

Ramdhanur Ontorale (রামধনুর অন্তরালে)

144 Pages
Bengali
1011 Views
0.270 kg.
Genre : Fiction

বারাণসী পেরিয়ে দিল্লির পথে তীব্র গতিতে ছুটে চলেছে তথাগত। পিছনে রয়ে গেছে কলকাতা, পরিবার এবং সদ্য বিবাহিত স্ত্রীর মায়া। এক অনিশ্চিত ‘অগস্ত্য যাত্রা’-য় নিজেকে সঁপে দিয়ে সে এগিয়ে চলেছে অজানার দিকে। কিন্তু কোন নির্মম সত্য মুহূর্তের মধ্যেই ওলটপালট করে দিল এই বলিষ্ঠ যুবকের সাজানো জীবন? অন্যদিকে, কেনই বা তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আইপিএস রণজয়? দুই ভিন্ন মেরুর দুই যুবকের নিয়তি এখানে এক অদ্ভুত ও গভীর যোগসূত্রে আবদ্ধ। ‘রামধনুর অন্তরালে’ কোনো সাধারণ থ্রিলার বা অপরাধকাহিনি নয়-এ এক পরতে পরতে চমক জাগানো ভিন্নধারার আখ্যান। গল্পের ভেতরে লুকিয়ে থাকা আরেক গল্প পাঠককে টেনে নিয়ে যাবে এক গোপন কিংবদন্তির দিকে, যা সত্য হয়েও কল্পনাকে হার মানায়।

Release Date: 05/02/2026
Dimension: 5.5" x 8.5"
Type: Hardbound
Price :
₹299
ISBN : 978-93-49121-38-6
Cover Artist : Arunangshu D
Share this book:

Devleena Chakraborty

দেবলীনা চক্রবর্তীর জন্ম আসানসোলে। সেখানেই তাঁর বেড়ে ওঠা ও শিক্ষাজীবনের সূচনা। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর আসানসোলেই কয়েক বছর অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি জলপাইগুড়িতে স্থায়ীভাবে বসবাস করছেন। লেখালিখির সূচনা ২০২০ সালে। অল্প সময়ের মধ্যেই তিনি বাংলার প্রথম সারির একাধিক প্রখ্যাত পত্রপত্রিকায় নিজের উপস্থিতি জানান দেন। পাশাপাশি এলএফ বুকসের ‘উড়নচণ্ডী’, ‘শিহরন’, ‘সাসপেন্স বার্ষিকী’ এবং রহস্য রোমাঞ্চ ভয় সংকলন-এ তাঁর লেখা প্রকাশিত হয়েছে। ২০২৩ সালের কলকাতা বইমেলায় প্রকাশিত হয় তাঁর প্রথম একক গ্রন্থ ‘নিভৃত কুহক’। মুদ্রিত পত্রিকার পাশাপাশি একটি বহুল জনপ্রিয় সাহিত্য অ্যাপেও তিনি নিয়মিত লিখে চলেছেন।

Read More . . .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3
    3
    Your Cart
    The Strange Case of Swami Adbhutananda
    The Strange Case of Swami Adbhutananda
    1 X 249.00 = 249.00
    Indiscretion and Fatalities
    Indiscretion and Fatalities
    1 X 349.00 = 349.00
    Ramdhanur Ontorale
    1 X 299.00 = 299.00
    ×

    Hello!

    Click on our representative below to chat on WhatsApp or send us an email to cslfbooks@gmail.com

    ×